মুশফিকুর রহিমের শততম টেস্টকে জয়ে রাঙিয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ড এ ম্যাচে হারিয়েছে ২১৭ রানে। এতে দুই টেস্টের সিরিজে আইরিশদের বিরুদ্ধে বাংলাদেশ জিতেছে ২-০ তে। ম্যাচের শেষ দিনে অলআউট হলে ওই ফল নির্ধারিত হয়। এর আগে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ
৫০৯ রানের অসম্ভব লক্ষ্য ছুঁড়ে দিয়ে গতকালকেই জয়ের কাছে ছিল স্বাগতিক দল। ১৬৩ রানে তুলে নেয় ষষ্ঠ উইকেট। শেষ দিনে আয়ারল্যান্ড ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে খেলতে নামে। কিন্তু প্রান্ত আগলে লোয়ার অর্ডারে একের পর এক জুটিতে বাংলাদেশকে হতাশ করে চলছিলেন কার্টিস ক্যাম্ফার। যতটা সহজে জয়ের কথা ভাবা হচ্ছিল, এই ক্যাম্ফারই তাতে বাধা হয়ে দাঁড়ান।
শেষ দিনে সকালের সেশনে প্রায় ৪৫ মিনিটের মতো ম্যাকব্রাইনকে নিয়ে প্রতিরোধ গড়েন তিনি। ১০৫ বল স্থায়ী সেই জুটিতে যোগ হয় ২৬ রান। তাইজুল শেষ পর্যন্ত ম্যাকব্রাইনকে ফিরিয়ে জুটি ভেঙেছেন। তার পর আবার অষ্টম উইকেটে জর্ডান নিলকে নিয়েও ৪৮ রান যোগ করেন ক্যাম্ফার। তুলে নেন প্রথম ফিফটি। নিলকে ৩০ রানে বোল্ড করে এই জুটিও ভাঙেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু ক্যাম্ফার প্রান্ত আগলে দৃঢ়তা দেখাতে থাকেন। নবম উইকেটে গ্যাভিন হোয়েকে নিয়ে আবার প্রতিরোধ গড়েন তিনি। তাদের প্রতিরোধ ভাঙতে লাঞ্চের সময় ২০ মিনিটের মতো বাড়ানো হলেও সফল হয়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত দ্বিতীয় সেশনে ১১৪তম ওভারে হাসান মুরাদের বলে ৩৭ রানে কাটা পড়েন গ্যাভিন হোয়ে। তাতে ১৯১ বল স্থায়ী ৫৪ রানের জুটি। এই জুটি ভাঙতেই পরের বলে হামফ্রিজকেও মুরাদ তুলে নিলে দ্বিতীয় ইনিংসে ২৯১ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। ক্যাম্ফার অবশ্য অপরাজিত থাকেন ৭১ রানে।খেলেছেন ২৫৯ বল।
দ্বিতীয় ইনিংসে ৪৪ রানে ৪টি উইকেট নেন মুরাদ। ১০৪ রানে সমসংখ্যক উইকেট নেন খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজও।
দ্বিতীয় টেস্টে সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড ২৬৫/১০ (টাকার ৭৫*; ও দ্বিতীয় ইনিংসে ১১৩.৩ ওভারে ২৯১/১০, (লক্ষ্য ৫০৯) ( ক্যাম্ফার ৭১*; বালবার্নি ১৩, স্টার্লিং ৯, কারমাইকেল ১৯, টেক্টর ৫০, টাকার ৭, ডোহেনি ১৫, ম্যাকব্রাইন ২১, জর্ডান ৩০, হোয়ে ৩৭, হামফ্রিজ ০)
বাংলাদেশ ৪৭৬/১০ (এবাদত ১৮*; সাদমান ৩৫, জয় ৩৪, শান্ত ৮, মুমিনুল ৬৩, মুশফিক ১০৬, মিরাজ ৪৭, লিটন ১২৮, তাইজুল ৪, মুরাদ ১১, খালেদ ৮) ও দ্বিতীয় ইনিংসে ৬৯ ওভারে ২৯৭/৪ ডি. , লিড ৫০৮ (মুশফিকুর ৫৩*; জয় ৬০, সাদমান ৭৮, শান্ত ১, মুমিনুল ৮৭)।
ফল : বাংলাদেশ ২১৭ রানে জয়ী।