প্রেসক্লাবের নির্বাচন স্থগিত

আপলোড সময় : ১৯-১২-২০২৫ , আপডেট সময় : ১৯-১২-২০২৫
জাতীয় প্রেস ক্লাবের ২০২৬-২০২৭ সালের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি। কমিটির চেয়ারম্যানসহ ৭ সদস্যের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের জানানো হচ্ছে আগামী ৩১ ডিসেম্বরে অনুষ্ঠিতব্য ব্যবস্থাপনা কমিটি নির্বাচন ২০২৬-২০২৭ এর সকল সভাপতি পদপ্রার্থী, একজন বাদে সকল সাধারণ সম্পাদক পদপ্রার্থীসহ অধিকাংশ প্রার্থী অনিবার্য কারণবশত নির্বাচন স্থগিত করার লিখিত আবেদন করেছেন। এ প্রেক্ষিতে প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্বাচন পরিচালনা কমিটি সর্বসম্মতিক্রমে নির্বাচন সাময়িক কালের জন্য স্থগিত ঘোষণা করছে। নির্বাচনের পরবর্তী পদক্ষেপ যথাসময়ে ঘোষণা করা হবে। 

এ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এস এ এম শওকাত হোসেন, সদস্য মো. মনিরুজ্জামান, শামীমা চৌধুরী, নজরুল ইসলাম, উদয় হাকিম, সায়স্থ সাখাওয়াৎ, আ বা ম ছালাউদ্দিন। 

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :