প্যারিসে হাদীর জন্য নাগরিক পরিষদের দোয়ার মাহফিল

আপলোড সময় : ১৯-১২-২০২৫ , আপডেট সময় : ১৯-১২-২০২৫
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার দোয়া মাহফিলের আয়োজন করে ফ্রান্সস্থ নাগরিক পরিষদ। এতে সভাপতিত্ব করেন নাগরিক পরিষদ সভাপতি আবুল খায়ের লস্কর। সাধারণ সম্পাদক ইমরান আহমেদের পরিচালনায়  দোয়া করেন ইমাম, মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা আহমাদুল ইসলাম। এ সময় নাগরিক পরিষদত ছাড়াও কমিউনিটির অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা মহান বিপ্লবী ওসমান বিন হাদি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে শুক্রবার বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে মসজিদে বাদ জুমা বিশেষ দোয়ার আহ্বান জানায় জুলাই ঐক্য।


উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।
ওসমান হাদি ঢাকা ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন।


 

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :