ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে মানুষের ঢল

স্বদেশ প্রত্যাবর্তনের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

আপলোড সময় : ২৯-১২-২০২৫ , আপডেট সময় : ২৯-১২-২০২৫
স্বদেশ প্রত্যাবর্তনের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টা ৭ মিনিটে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান তিনি।

তারেক রহমানকে স্বাগত জানাতে এসময় ঢল নামে মানুষের। দলের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে বরণ করেন নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে।

এরপর বক্তব্য রাখেন তারেক রহমান। তিনি দেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান জানান।

তারেক রহমান বলেন, আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই। রাস্তায় কোথাও যদি একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে সেটি আমরা সরিয়ে দেবো। এভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আসুন আমরা দেশকে গড়ে তুলি। 

এর আগে, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ফুল দিয়ে অভ্যর্থনা জানান।



এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও দলের যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কার্যালয়ে প্রবেশের পর তারেক রহমান দলীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। 

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :