“ আপসহীন রাষ্ট্রনায়ক বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ঐক্যের প্রতীক ”

বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা করে প‍্যারিসে দোয়া মাহফিল

আপলোড সময় : ০১-০১-২০২৬ , আপডেট সময় : ০১-০১-২০২৬
আপসহীন রাষ্ট্রনায়ক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে ফ্রান্স বিএনপি’র আয়োজনে দল মত নির্বিশেষে সকলের উপস্থিতিতে দোয়া মাহফিলে বক্তারা বলেন, আপসহীন রাষ্ট্রনায়ক বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ঐক্যের প্রতীক। তারা বলেন, তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমৃত্যু লড়াই করে গেছেন। বক্তারা বলেন, বাংলাদেশের ভূখণ্ডে যতদিন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই থাকবে, ততদিন মুক্তিকামী দেশপ্রেমিক জনগন তাঁর জীবন থেকে সাহস ও প্রেরণা খুঁজে নেবে। গতকাল বুধবার বেলা ২টায় প‍্যারিস সংলগ্ন কাত্র শেমাঁ অবেরভিলিয়ে বাংলাদেশ কমিউনিটি জাতীয় মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিল সভাপতিত্ব করেন ফ্রান্স বিএনপি সাবেক সহ-সভাপতি সিরাজুর রহমান। ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহেরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের মিশন উপ-প্রধান এহসানুল হক, বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর এবং দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম, দূতাবাসের দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিল, ফ্রান্স বিএনপি’র সাবেক সহ সভাপতি মাহবুবুল আলম রাঙ্গা, সাবেক সহ সভাপতি শাহ জামাল, সহ সভাপতি রশিদ পাটোয়ারী, তসলিম আহমেদ, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন পাটোয়ারী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহম্মেদ, সাবেক অর্থবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম শিপার, যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম মিল্টন সরকার , ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ মালেক, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, সিনিয়র সহ সভাপতি আবদুল কুদ্দুস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লায়েক আহমেদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম সায়েম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম আলী চৌধুরী , জাসাসের সদস্য সচিব মেহেদি হাসান রনি, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা কুতুবউদ্দিন সহ ফ্রান্স বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং দলমত নির্বিশেষে ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। মাহফিলে ফ্রান্স বিএনপি’র পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনুস ও তাঁর উপদেষ্টা পরিষদ এবং সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যথাযথ মর্যাদা ও সম্মান প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। মাহফিলে দোয়া পরিচালনা করেন ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ মালেক।

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :