গুপ্ত সংগঠনের ব্যক্তিরা দেশের মানুষ কাছে নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- তারেক রহমান

আপলোড সময় : ০৪-০২-২০২৬ , আপডেট সময় : ০৪-০২-২০২৬ ০৩:২৩:১৫ অপরাহ্ন
দীর্ঘ ২০ বছর পর বরিশাল পা রেখেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এ আগমন উপলক্ষে উতসবের নগরে পরিণত হয়। এ সময় তিনি বলেছেন, একটি রাজনৈতিক দল, জনগণের কাছে তাদের ভিন্ন পরিচয় আছে, তাদেরকে গুপ্ত পরিচয়ে চেনে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা দেশের মানুষ কাছে নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল শহরের ঐতিহাসিক বেলস পার্কে নির্বাচনী সমাবেশে বক্তব্যে এ কথা বলেন তিনি। সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও তাদের মিত্রদের প্রার্থীরা উপস্থিতের পরিচয় করিয়ে দেন তিনি। তারেক রহমান বলেন, ৫ আগস্ট পূর্ববর্তী স্বৈরাচার জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। তারা যে ভাষায় কথা বলতো জনগণকে, গুণীদের অপদস্থ ও ছোট করতো, তারা পালিয়ে যাওয়া পর আশা করেছিলাম এই রীতি বন্ধ হয়ে যাবে। ‘কিন্তু দুঃখের সঙ্গে খেয়াল করলাম এই রীতি বন্ধ হয়নি। একটি রাজনৈতিক দল, জনগণের কাছে তাদের ভিন্ন পরিচয় আছে, তাদেরকে গুপ্ত পরিচয়ে চেনে। বাংলাদেশে বর্তমানে নতুন জালিম রূপে আবির্ভূত হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে দেশের মানুষ কাছে,’ বলেন তিনি। বাংলাদেশে আবহমানকাল ধরে নারী-পুরুষরা মাঠে কাজ করে উল্লেখ করে তারেক রহমান বলেন, শুধু মাঠে নয়, বিভিন্ন কলকারখানায়ও পুরুষের পাশাপাশি মা-বোনেরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। আমাদের যে গার্মেন্ট শিল্পে সারাবিশ্বে সুনাম কুড়াচ্ছে, সেই গার্মেন্ট শিল্পে মা-বোনেরা কাজ করছেন। তিনি আরও বলেন, আমরা অত্যন্ত ঘৃণার সঙ্গে দেখছি- নতুন জালেমরা, তাদের নেতা দুই দিন আগে দেশের নারীদের নিয়ে একটি কলঙ্কিত শব্দ ব্যবহার করেছে। যাদের মা-বোনদের নিয়ে বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, তাদের কাছ থেকে আর যাই হোক, বাংলাদেশ অগ্রগতি আশা করতে পারে না।

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :