প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাত

আপলোড সময় : ১৯-০২-২০২৬ , আপডেট সময় : ১৯-০২-২০২৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি)।

পিআইডির সংক্ষিপ্ত তথ্যে জানানো হয়, বৈঠকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন। তবে বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। 

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :