২০২৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে ১১টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলেও দাবি ট্রাম্পের

আপলোড সময় : ২০-০২-২০২৬ , আপডেট সময় : ২০-০২-২০২৬
২০২৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ থামানোর সাফল্য নিয়ে ফের মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তার দাবি, পারমাণবিক অস্ত্রধারী এ দুই দেশকে যুদ্ধ থামাতে ২০০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিয়েছিলেন। গত বছরের ওই যুদ্ধে ১১টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। এ খবর দিয়েছে এনডিটিভি।


ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন ট্রাম্প ২৫ মিলিয়ন জীবন বাঁচিয়েছেন। তিনি বলেন, অর্থনৈতিক হুমকির কারণে দুই দেশই লড়াই বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল।
ভারত এই দাবি অস্বীকার করেছে। ভারতীয় প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, কোনো পাইলট নিহত হননি এবং যুদ্ধবিরতি দুই দেশের সরাসরি সামরিক আলোচনার মাধ্যমে হয়েছে, কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা নয়।

বিশ্লেষণ বলছে, যুদ্ধবিমান ধ্বংসের সংখ্যা নিয়ে ট্রাম্পের দাবি ক্রমান্বয়ে পরিবর্তন হয়েছে। আগে তিনি ৫, পরে ৭, ৮, ১০ এবং এখন ১১টি যুদ্ধবিমান ধ্বংসের কথা উল্লেখ করেছেন। তিনি এটিকে নিজের মধ্যস্থতার প্রমাণ হিসেবে তুলে ধরেছেন।

২০২৫ সালের মে মাসে পাকিস্তানে অপারেশন সিঁদুর নামক সামরিক অভিযান চালায় ভারত। আগের মাসে পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় নাগরিক নিহত হন। ওই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে নয়াদিল্লি। মূলত এ ঘটনাকেই কেন্দ্র করে সংক্ষিপ্ত যুদ্ধে জড়িয়ে পড়ে প্রতিবেশী এ দুই দেশ।
 
 

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :