ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব- দেশ ছাড়ার প্রাক্কালে আফাইদা

আপলোড সময় : ২০-০২-২০২৬ , আপডেট সময় : ২০-০২-২০২৬
ইতিহাস গড়ে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে জায়গা করে নিয়েছিলেন তারা। অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে অংশ নিতে দেশ ছেড়েছেন বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার দিবাগত রাতে  অস্ট্রেলিয়ার উড়াল দেওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার বলেছেন, এই টুর্নামেন্টে ভালো ফলাফলের আশা করছেন তারা।

অস্ট্রেলিয়ায় আগামী ১ মার্চ শুরু হবে নারী এশিয়ান কাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সাথে থাকা তিন দলের মধ্যে চীন প্রতিযোগিতার ৯ বারের চ্যাম্পিয়ন, ৩ বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। গ্রুপের অন্য দল উজবেকিস্তান।

এশিয়ান কাপের এই আসরকে সামনে রেখে কখনও মালয়েশিয়ায়, কখনও থাইল্যান্ড, জাপানে ক্যাম্প ও প্রস্তুতি নেওয়ার কথা শুনিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে শেষ পর্যন্ত হয়ে ওঠেনি এর কিছুই। সরাসরি অস্ট্রেলিয়াতে গিয়েই প্রস্তুতি নেবেন তারা।


দেশ ছাড়ার আগে আসার বাণী শুনিয়ে গেলেন আফঈদা, ‘আপনারা জানেন যে, আমরা কয়েকদিন আগে উইমেন’স লিগ শেষ করেছি। তারপরে যে কয়দিন সময় পেয়েছি, আমরা কোচের কাছে প্র্যাকটিস করেছি। কোচ আমাদেরকে দেখাচ্ছেন আমরা কীভাবে খেলব। যেহেতু আমাদের প্রতিপক্ষ অনেক শক্তিশালী—চীন, উত্তর কোরিয়া, উজবেকিস্তান ওরা অনেক শক্তিশালী দল। তো আমরা প্রস্তুতিতে ওভাবেই কাজ করতেছি। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব।’

উজবেকিস্তানের ম্যাচের আসতে পারে প্রথম ঐতিহাসিক জয়, এমন আভাস দিলেন আফঈদা,  ‘আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালোভাবে ফিরে আসতে পারি এবং আমাদের সেরা খেলাটা আমরা খেলতে পারি। আমরা অবশ্যই সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমাদের প্রথম দুটি ম্যাচ খুব শক্তিশালী দলের সাথে, তবে আমরা উজবেকিস্তানের বিপক্ষে ভালো কিছু করার আশা রাখছি।’
 

 

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :