প্যারিসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন

আপলোড সময় : ২২-০২-২০২৬ , আপডেট সময় : ২২-০২-২০২৬
এবারও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করেছে বাংলাদেশী নাগরিক পরিষদ ফ্রান্স। শনিবার (২২ ফেব্রুয়ারি) সংগঠনটির আয়োজনে প্যারিসের গার দ্যু নোরের ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট পানসী গ্রীলে অনুষ্ঠিত হয় উন্মুক্ত আলোচনা সভা।

অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মরণে মহান দোয়া করা হয়। অনুষ্ঠানে বক্তারা  ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন এবং মাতৃভাষা সংরক্ষণে প্রবাসী বাংলাদেশীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল খায়ের লস্কর এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন, অনলাইন অ্যাক্টিভিস্ট সাবেক সেনা সদস্য মীর জাহান, তরুণ চিন্তক মনোয়ার হোসেন, মানবাধিকার কর্মী তানভীর ওয়াদুদ ও মহাকাশ বিজ্ঞানী ইকরামুল কবির সালমান প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সংগঠক শহীদুল ইসলাম, অ্যাক্টিভিস্ট খান খালেদ মাহমুদ, সাইফুল ইসলাম ও আরাফাত রহমান।


অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু বাঙালির নয়, বরং বিশ্বব্যাপী ভাষাগত বৈচিত্র্য রক্ষার প্রতীক।


বক্তারা আরো বলেন, নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষা বাংলা চর্চা ও দেশীয় সংস্কৃতি বিকাশে নানা ধরনের উদ্যোগ গ্রহণ সময়ের দাবি।
তারা বলেন, প্রবাসে থেকেও ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণে এ আয়োজন প্রমাণ করে—বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা সীমান্ত পেরিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে আছে। 
 

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :