স্মৃতিসৌধে এসে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন ফখরুল

আপলোড সময় : ১৬-১২-২০২৪ ১১:৫১:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-১২-২০২৪ ১১:৫১:৪০ পূর্বাহ্ন

প্রতিনিধি, সাভার (ঢাকা)

মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বীর শহীদদের শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য তিনি প্রস্তুতি নেন। এসময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে নেতাকর্মীরা তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন

এসময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সিএমএইচে নেওয়া হয়েছে। তিনি এখন অনেকটা সুস্থ।

সেখানে তার সঙ্গে আছেন, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন সালাউদ্দিন আহমেদ, হাবিবুন্নবী খান সোহেল।

নতুনদেশ/জেএফ/

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :