মঈন খানই স্পিকার হওয়ার আলোচনার শীর্ষে

আপলোড সময় : ২৬-০২-২০২৬ , আপডেট সময় : ২৬-০২-২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার পদে কে বসবেন—এ নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। দলীয় সূত্র ও মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান স্পিকার পদে সবচেয়ে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। সূত্র জানিয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগে ইতোমধ্যে তার নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং অনেকেই তাকে সম্ভাব্য পরবর্তী স্পিকার হিসেবে দেখছেন। নিরঙ্কুশ বিজয়ের পর দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে সরকার গঠনের পর থেকেই স্পিকার, ডেপুটি স্পিকার ও চিপ হুইপ পদ নিয়ে কৌতূহল বাড়ছে। ড. মঈন খান নরসিংদী-২ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ক্লিন ইমেজ ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণে তাকে স্পিকার পদে উপযুক্ত মনে করছেন দলের অনেক নেতাকর্মী। তিনি বর্তমানে মন্ত্রিসভার বাইরে থাকায় এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে তার নাম গুরুত্ব পাচ্ছে। ডেপুটি স্পিকার পদে লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, ভোলা-১ আসনের ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং নোয়াখালী-১ আসনের ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনের নাম আলোচনায় রয়েছে। তবে শেষ পর্যন্ত কাকে নির্বাচন করা হবে, তা এখনো নিশ্চিত নয়। ড. মঈন খান বলেন, অতীতে তিনি একবার স্পিকারের দায়িত্ব পালন করেছিলেন এবং তা প্রশংসিত হয়েছিল। এবার দল যেই দায়িত্ব দেবে, তিনি তা যথাযথভাবে পালনের চেষ্টা করবেন। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্বপূর্ণ পদ। সংসদ অধিবেশন পরিচালনা, শৃঙ্খলা রক্ষা এবং সদস্যদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে স্পিকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :