প্যারিস বাংলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ , আপডেট সময় : ১৪-০৩-২০২৬
প্যারিস বাংলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ১২ মার্চ বৃহস্পতিবার প্যারিসের পার্শ্ববর্তী পান্তা এলাকা সংলগ্ন স্থানীয় একটি রেস্টুরেন্টে “প‍্যারিস বাংলা প্রেসক্লাবের” উদ্যোগে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও কমিউনিটি ব্যক্তিত্ব প্রবাসীরা অংশ গ্রহণ করেন। উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন এবং পারস্পরিক কুশল বিনিময় ও আলোচনার মাধ্যমে এক অন‍্যের মধ্যে অন্যরকম ভালবাসা ও আন্তরিকতার বন্ধন লক্ষ্যে করা যায়। ইফতার পরবর্তী এক আলোচনা সভায় বক্তারা বলেন রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ এবং একে অপরের প্রতি সহানুভূতি, সমাজে শান্তি ও সম্প্রীতির যেন আরো সুদৃঢ় হয়। অনুষ্ঠানে প্যারিস বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ অতিথিদের স্বাগত জানান এবং প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক বন্ধন দৃঢ় করতে এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়।

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :