বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফ্রান্স শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় গত সোমবার ১৬ মার্চ। এতে যুবদলের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ আব্দুল মালেকের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লায়েক আহমেদ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মাহফিলে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল মুনায়েম মুন্না।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মেদ নুরুল ইসলাম নয়ন এম পি। এছাড়া বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, ফ্রান্স বিএনপির সাবেক সহ-সভাপতি শাহ জামাল, ফ্রান্স বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আব্দুল্লাহ, ফ্রান্স বিএনপির সাবেক সহ-সভাপতি এম এ রশিদ পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ, আলতাফুর রহমান, এস এম মিল্টন সরকার, জাহিদুল ইসলাম শিপার ও ফারুক আহমেদ প্রমুখ।