প্রবাসে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্যারিস শহরতলীর মেরি দ্য ওবারভিলিয়ে এলাকায় অরাজনৈতিক সামাজিক সংগঠন শ্রীনগর-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক ব্যক্তিত্ব ও মুরুব্বিগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নির্বাচিত মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রবাসীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মোনাজাতে অংশ নেন।