মাদক দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাউফল গঠনের আহ্বান শফিকুল ইসলাম মাসুদের

আপলোড সময় : ১৮-০৩-২০২৬ , আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ১১:২৮:৫০ অপরাহ্ন

ইসলামী তরুণ সমাজের উদ্যোগে বাউফল উপজেলা অডিটরিয়ামে আয়োজিত হয়েছে এক বিশাল ইফতার ও সম্প্রীতি সমাবেশ অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথির ভাষনে এলাকর সংসদ সদস্য ডা. শফিকুল ইসলাম মাসুদ এলাকার তরুন সমাজকে একটি দুর্নির্তিমুক্ত, চাদাবাজমুক্ত, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানান। তিনি বলেন, ’৪৭,৯০ সর্বশেষ ’২৪ এর আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের অধিকাংশ তরুন। জুলাইয়ে শহীদ আবু সাইদ, মুগ্ধ, আনাসরা তরুন। ফলে এ দেশকে স্বৈরাচারমুক্ত করতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে তরুনরাই। তোমরাও তরুন। ফলে তোমাদেরও এগিয়ে আসতে হবে।

একটি সুন্দর দুর্নীতি, চাঁদাবাজ, মাদকমুক্ত বাউফল গঠনের লক্ষ্যে। ইতিমধ্যে আমি এ ব্যাপারে এলাকার বিভিন্নস্তরের মানুষের সঙ্গে বসেছি। যেহেতু আমার গত নির্বাচনে লড়াই ছিল ওইসব অন্যায়ের বিরুদ্ধে। মানুষ আমাকে এক লাখের বেশী ভোটে বিজয় করেছে কিন্তু ওইসব অন্যায় কাজ থেকে এলাকাকে মুক্ত করার জন্য। ফলে তোমাদেরকে ওই লক্ষ্য পূরনে এগিয়ে আসতে হবে। তাইলেই আমরা সকলে মিলে একটা সুন্দর বাউফল উপহার দিতে পারবো। তিনি বলেণ, এটা শুধু আমার একার কাজ না। এটা সকলের কাজ। সবাইকেই এ ব্যাপারে যারযার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। সোচ্চার হতে হবে।  অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এনসিপি যুগ্ম আহ্বায়ক, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাড মুজাহিদুল ইসলাম শাহিন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় তরুণ সমাজ।
  

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :