সিভিক পরীক্ষায় নিজে নিজে ঘরে বসেই প্রিপারেশন নেয়ার জন্য একটা চমৎকার কাজ করছেন Kazi Habib ভাই ও তার সহধর্মিণী ফারজানা । দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয় এর তুখোড় মেধাবী স্টুডেন্ট ছিলেন।
বইটিতে আমি নজর বুলিয়েছি। খুব সহজ উপস্থাপনা, ব্যাখ্যামূলক পাঠ, এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা যুক্ত করায় বইটি হয়ে উঠেছে অনন্য। এই একটি বই থেকে প্র্যাক্টিস করলে ঘরে বসেই সিভিক পরীক্ষায় পাশ করা সম্ভব।
হাবীব ভাই এর আগে আরেকটি বই প্রকাশ করেছিলেন ফ্রেঞ্চ এক্সপ্রেশন নামে। বইটি প্যারিসের বাংলাদেশীদের মাঝে এখনো জনপ্রিয়।
আশা করি এই বইটিও বাংলাদেশীদের মাঝে জনপ্রিয় হবে এবং উপকারে আসবে।