প্যারিসে গাজা যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ সমাবেশ

আপলোড সময় : ৩০-০৩-২০২৬ , আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ১০:৩৮:১২ পূর্বাহ্ন
ফ্রান্সের রাজধানী প্যারিসে গাজায় চলমান সহিংসতা বন্ধ এবং স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে শনিবার (২৮ মার্চ) দুপুরে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ বিক্ষোভে মানবাধিকার সংস্থা, শ্রমিক ইউনিয়ন, রাজনৈতিক দল এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। দুপুর প্রায় ২টার দিকে ঐতিহাসিক প্লাস দ‍্য লা বাস্তিল এলাকা থেকে সমাবেশ শুরু হয়ে যা পরে র‍্যালিতে রূপ নেয়। বিক্ষোভকারীরা “গাজায় গণহত্যা বন্ধ কর” এবং “গাজার জন্য ন্যায়বিচার” স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।


বিক্ষোভে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ফ্রান্স এর স্বেচ্ছাসেবীরা হলুদ জ্যাকেট ও ব্যানারসহ অংশ নেন। এছাড়াও অংশ নেয় ফ্রান্স-প্যালেস্টাইন সলিডারিটি অ্যাসোসিয়েশন, বিভিন্ন শ্রমিক ইউনিয়ন, শিক্ষক ও পাবলিক সেবা সংগঠন, বামপন্থী রাজনৈতিক দল, ফ্রেঞ্চ কমিউনিস্ট পার্টি, বয়কট-ডিভেস্টমেন্ট-স্যানকশন (বিডিএস) সমর্থক সংগঠন এবং ফরাসি-ইহুদি শান্তি সমর্থক সংগঠন। সমাবেশে বক্তারা গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি, অবরুদ্ধ অঞ্চলে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ফিলিস্তিনিদের অধিকার রক্ষার দাবি জানান।


আয়োজকরা জানান, ‘প্যালেস্টাইন সংহতি’ কর্মসূচি এবং “জমিন দিবস”দিবস উপলক্ষে এ বিক্ষোভের আয়োজন করা হয়। বিশ্লেষকরা মনে করছেন, প্যারিসে এই বিক্ষোভ ফ্রান্সে গাজা ইস্যুতে ক্রমবর্ধমান জনমত এবং আন্তর্জাতিক সংহতির একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন।

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :