ফ্রান্সের মাটিতে আজ বাঙালি কমিউনিটির জন্য গর্বের এক মুহূর্তের সাক্ষী হলাম

আপলোড সময় : ৩১-০৩-২০২৬ , আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ০৭:২৪:৫৪ পূর্বাহ্ন
//সাত্তার আলী সুমন (শাহ আলম)// আমার বামে যিনি আছেন—বাংলাদেশি কমিউনিটির সুপরিচিত মুখ কোশিক রাব্বানী খান, আর আমার ডানে নাসির উদ্দিন ভূঁইয়া—আমার ভাতিজা। দু’জনেই এবারের মিউনিসিপাল নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। একজন Stains শহর থেকে, অন্যজন La Courneuve থেকে। গর্বের সাথে জানাচ্ছি, আমাদের প্রিয় কোশিক রাব্বানী ভাই বিজয়ী হয়েছেন। অন্যদিকে, দুর্ভাগ্যবশত নাসির উদ্দিন ভূঁইয়া ও তার প্যানেল পরাজিত হয়েছে। তবে জয়-পরাজয় তো গণতন্ত্রেরই অংশ—এটাই স্বাভাবিক। বড় কথা হলো, আজ ফ্রান্সে বাঙালি বংশোদ্ভূতদের অংশগ্রহণ এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। পাঁচটি শহরে বাংলাদেশি বংশোদ্ভূত পাঁচজন কাউন্সিলর হিসেবে বিজয়ী হওয়া—এটা আমাদের জন্য গর্বের ইতিহাস। প্রথমবারের মতো এই অর্জন আমাদের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। আমার বিশ্বাস, আগামী দিনে আরও অনেক বাঙালি এগিয়ে আসবেন, নির্বাচন করবেন, এবং বিজয়ের মালা গলায় পরবেন। ইতিহাসের পাতায় আজ যারা নাম লিখেছেন—তাদের মধ্যে কোশিক রাব্বানী ভাইদের এই অর্জন চিরস্মরণীয় হয়ে থাকবে। সবাইকে অভিনন্দন, শুভকামনা

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :