​পাবনায় ‘গোপন বৈঠক’ থেকে যুব মহিলালীগ নেত্রী গ্রেফতার

আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০৯:৪০:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১২-২০২৪ ০৯:৪০:৩৬ অপরাহ্ন

জেলা প্রতিনিধি, পাবনা

পাবনার ঈশ্বরদীতে গোপন বৈঠকের সময় কোহিনুর বেগম (৩৮) নামের এক যুব মহিলালীগ নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্ব নূর মহল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোহিনুর বেগম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার অন্যতম আসামি। তিনি ঈশ্বরদী পৌর যুব মহিলালীগের সাবেক সহ-সভাপতি ও পৌর শহরের পূর্ব নূর মহল্লা এলাকার রকিবুল ইসলামের স্ত্রী।

পুলিশ জানায়, ঈশ্বরদী উপজেলা যুব মহিলালীগের ৪-৫ জন কোহিনুরের বাড়িতে বোরকা পরে গোপন বৈঠক করছিলেন। এসময় স্থানীয় বিএনপির লোকজন ও প্রতিবেশীরা তাদের আটক করলে তারা হুমকি-ধামকি দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় তাকে গ্রেফতার দেখান।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, গোপন বৈঠকের সময় ওই নারীকে গ্রেফতার করা হয়েছে। তিনি ছাত্র আন্দোলনে হামলা মামলার এজাহারনামীয় আসামি।

নতুনদেশ/জেএফ/

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :