ভেঙ্গে দেয়া হলো বিসিবি’র আলোচিত নির্বাচিত কমিটি

আপলোড সময় : ০৭-০৪-২০২৬ , আপডেট সময় : ০৭-০৪-২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ বিকেলে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। এর আগে তিনি এনএসসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে আমিনুল এহসান জানিয়েছেন, জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে বিবিসিতে তিন মাস মেয়াদে ১১ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

তিনি জানান, বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেয়ার কথা আইসিসিকে ইমেইলে জানিয়ে অ্যাডহক কমিটির নামও পাঠানো হয়েছে অনুমোদনের জন্য।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অনুমোদনে গত মাসে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেশের ক্রীড়াঙ্গানের নিয়ন্ত্রক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ। বিসিবির গত নির্বাচনে অনিয়ম ও কারসাজির অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব দেয়া হয় এ কমিটিকে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে ওই কমিটি তাদের প্রতিবেদন জমা দেন গত রোববার। এর দুই দিন পরই ভেঙে দেয়া হলো আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবি কমিটি।

আইসিসির কাছে পাঠানো প্রস্তাবিত এডহক কমিটি

তামিম ইকবাল, ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতহার আলি খান, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস, রাসনা ইমাম। 

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :