সংসদে অসত্য তথ্য পরিবেশন থেকে দূরে থাকার আহ্বান

আপলোড সময় : ০৭-০৪-২০২৬ , আপডেট সময় : ০৭-০৪-২০২৬
সংসদে অসত্য তথ্য পরিবেশন থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি এ আহ্বান জানান। বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের বক্তব্যের ওপর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।  

জামায়াত আমীর বলেন, মাননীয় সংসদ সদস্য (মীর শাহে আলম) প্রেসিডেন্টকে ধন্যবাদ দিতে গিয়ে আমাদের একেবারে জেরবার করেছেন। তিনি এখানে অসংখ্য মিথ্যা তথ্য দিয়েছেন, যেটার দুই একটির প্রতিবাদ আপনিও এখানে করেছেন। আমি অনুরোধ করবো, অসত্য কোনো তথ্য যেন এই মহান সংসদে কেউ পরিবেশন না করেন। জেনে শুনে সতর্কতার সাথে এখানে আমাদের সকলের দায়িত্বশীল আচরণ করা উচিত। যে জিনিসগুলো অসত্য, বিভ্রান্তিকর আমি অনুরোধ করবো, সেগুলো এক্সপাঞ্চ করা হোক। 

এ সময় স্পিকার বলেন, বক্তব্য বিশ্লেষণ করে অসংসদী ও অসত্য তথ্য এক্সপাঞ্চ করা হবে।

এর আগে রাষ্ট্রপতির বক্তব্যের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় মীর শাহে আলম বলেন, এই সংসদে বিরোধী দলের একাত্তরে কোনো অবদান নেই। একাত্তর, ৯১ ও ২৪ এই তিনটাতেই শুধু একটি দলের অবদান আছে, আর সে দলটি হলো বিএনপি। 

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :