পবিত্র আল-আকসা মসজিদে ১ লাখের বেশি মুসল্লির জুমার নামাজ আদায়

আপলোড সময় : ১১-০৪-২০২৬ , আপডেট সময় : ১১-০৪-২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর বৃহস্পতিবার পবিত্র ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ খুলে দেওয়া হয়। শুক্রবার জুমার নামাজে মুসল্লিদের ঢল নামে বলে জানিয়েছে আল-আকসা কর্তৃপক্ষ।

দীর্ঘ বিরতির পর পবিত্র আল-আকসা মসজিদে ১ লাখের বেশি মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পর যুদ্ধ শুরু হলে জেরুজালেমের ওল্ড সিটিতে অবস্থিত তিনটি ধর্মের প্রধান পবিত্র স্থানগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। ওল্ড সিটির মধ্যে মুসলমানদের জন্য আল-আকসা মসজিদ, ইহুদিদের জন্য ওয়েস্টার্ন ওয়াল এবং খ্রিস্টানদের জন্য চার্চ অব দ্য হোলি সেপালকার অবস্থিত। দীর্ঘ সময় এই স্থানগুলো বন্ধ থাকায় এ বছর পবিত্র রমজান মাসেও আল-আকসায় প্রবেশের সুযোগ পাননি মুসলমানরা।

জর্ডান পরিচালিত ইসলামিক ওয়াকফ জানিয়েছে, শুক্রবার ১ লাখের বেশি মুসল্লি আল-আকসায় জুমার নামাজে অংশ নিয়েছেন। লাইভ ফুটেজে দেখা গেছে, পুরো চত্বর মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ।

নামাজ পড়তে আসা ৩০ বছর বয়সী মোহাম্মদ সাঈদেহ বলেন, ‘আশা করি তারা আর আল-আকসা বন্ধ করবে না। জেরুজালেম বা পশ্চিম তীর, যেখান থেকেই হোক, সবাই যেন এই পবিত্র স্থানে আসতে পারে।’

তবে অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জন্য এখনও বয়স ও পারমিট সংক্রান্ত কঠোর বিধিনিষেধ জারি রেখেছে ইসরায়েল।

সূত্র: এএফপি ও টাইমস অব ইসরায়েল

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :