স্পেনে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন ৫ লাখ অনিবন্ধিত অভিবাসী

আপলোড সময় : ১৫-০৪-২০২৬ , আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ০১:০৯:৫৭ অপরাহ্ন

স্পেন সরকার প্রায় ৫ লাখ অনিবন্ধিত অভিবাসীকে বৈধতা দেয়ার বড় ধরনের অ্যামনেস্টি বা নিয়মিতকরণ কর্মসূচি অনুমোদন করেছে। এ সিদ্ধান্তের আওতায় দেশটিতে অবৈধভাবে বসবাসকারী বিদেশীরা আবেদন করে আইনি বসবাস ও কাজের অনুমতির সুযোগ পাবেন। এ খবরে দেশটিতে বসবাসকারী বাংলাদেশী প্রবাসীদের মধ্যে স্বস্তি দেখা যাচ্ছে। খবর আল জাজিরা।

পরিকল্পনা অনুযায়ী, যেসব অভিবাসী নির্দিষ্ট শর্ত পূরণ করবেন তারা প্রথমে এক বছরের রেসিডেন্সি ও ওয়ার্ক পারমিট পাবেন। শর্তগুলোর মধ্যে রয়েছে—স্পেনে নির্দিষ্ট সময়ের আগে প্রবেশ, অন্তত কয়েক মাস ধরে বসবাসের প্রমাণ দাখিল এবং কোনো ফৌজদারি রেকর্ড না থাকা। আগামীকাল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং চলবে জুন পর্যন্ত।

স্পেন সরকারের ভাষ্যে, উদ্যোগটি দেশের বার্ধক্যজনিত জনসংখ্যা ও শ্রমঘাটতি মোকাবেলার জন্য একটি ‘প্রয়োজনীয় পদক্ষেপ’। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ একে ‘ন্যায়বিচার ও অর্থনৈতিক প্রয়োজন’ হিসেবে উল্লেখ করেছেন।

তবে বিরোধী দল ও কিছু সরকারি কর্মকর্তা এ সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, এত বড় সংখ্যক আবেদন সামলানো প্রশাসনের জন্য কঠিন হবে। একই সঙ্গে রাজনৈতিকভাবে বিষয়টি স্পেনে নতুন বিতর্কও তৈরি করেছে।

এই ঘোষণার পর স্পেনের বার্সেলোনায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। এ বিষয়ে একটি ভিডিও প্রকাশ করেছে আল জাজিরা। সেখানে স্থানীয় বাংলাদেশীরা মন্তব্য করেছেন। তারা নতুন কর্মসূচিকে দীর্ঘদিন অনিশ্চয়তায় থাকা অনেক মানুষের জীবনে বড় স্বস্তির খবর হিসেবে দেখছেন। নতুন এই কর্মসূচির ফলে স্পেনে থাকা হাজারো বাংলাদেশী অভিবাসীরও বৈধ হওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্পেনের এ পদক্ষেপ ইউরোপের কঠোর অভিবাসন নীতির মধ্যে তুলনামূলকভাবে ব্যতিক্রম হিসেবে দেখা হচ্ছে, যা একই সঙ্গে মানবিক ও অর্থনৈতিক—দুই দিক থেকেই বড় প্রভাব ফেলতে পারে। 

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :