ঢাকায় পৌছালো ৩৪ প্রবাসীর লাশ

আপলোড সময় : ১৯-০৪-২০২৬ , আপডেট সময় : ১৯-০৪-২০২৬

স্বপ্ন ছিল পরিবারের ভাগ্য বদলে দেওয়ার, প্রিয়জনদের মুখে হাসি ফোটানোর। সেই আশা নিয়ে বুক বেঁধে বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছিলেন তারা। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে সেই স্বপ্ন আর ডানা মেলতে পারল না। যে প্রাণোচ্ছল মানুষগুলো একদিন পরিবারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন, আজ সেই মানুষগুলোই নিথর দেহে, কফিনবন্দী হয়ে ফিরলেন নিঝুম দেশে। একদিনেই ৩৪ জন প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছানোর এই ঘটনা যেন হাজারো পরিবারের হৃদয়ে এক অপূরণীয় শোকের ভার চাপিয়ে দিল।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কুয়েত এয়ারলাইনসের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ৩০ জন প্রবাসীর মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

প্রবাসী কল্যাণ ডেস্কের উপ-পরিচালক শরিফুল ইসলাম এই হৃদয়বিদারক তথ্যটি নিশ্চিত করেছেন। এর বাইরেও একই দিনে মালয়েশিয়া ও লিবিয়া থেকে আরও চারজন প্রবাসীর মরদেহ পৃথক ফ্লাইটে দেশে আনা হয়।

মধ্যপ্রাচ্যের অস্থির যুদ্ধ পরিস্থিতির কারণে নিয়মিত ফ্লাইটগুলো বারবার বাতিল হওয়ায় এই মরদেহগুলো নির্ধারিত সময়ে দেশে আনা সম্ভব হয়নি। দীর্ঘ প্রতীক্ষার পর বিশেষ উদ্যোগে চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করে তাদের শেষবারের মতো স্বদেশের মাটিতে ফিরিয়ে আনা হয়েছে। পরিবারের স্বচ্ছলতা ফেরানোর মিছিলে নামা এই যোদ্ধাদের এমন বিদায়ে আজ স্তব্ধ বিমানবন্দর এলাকা এবং শোকাতুর তাদের স্বজনেরা।

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :