যুক্তরাস্ট্রে নৈশভোজে অংশগ্রহন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানের এক পর্যায় গুলিবর্ষনের ঘটনা ঘটে। প্রেসিডেন্টকে সরিয়ে নেয়া হয় নিরাপদ স্থানে।
ওই ঘটনার পর গণমাধ্যমের সাথে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। মি. ট্রাম্প জানান, এই ঘটনায় যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের একজনের খুব কাছ থেকে গুলি লেগেছিল। তবে তিনি তার শরীরে পরিহিত ভেস্টের কারণে রক্ষা পেয়েছেন।
তিনি বলেন, "আমি গুলিবিদ্ধ ওই কর্মকর্তার সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি ভালো আছেন। তাঁর মনোবলও অত্যন্ত দৃঢ়। আমরা তাঁকে বলেছি আমরা তার পাশে আছি। তার জন্য আমরা গর্বিত"।
ডোনাল্ড ট্রাম্প জানান, গণমাধ্যমকর্মীদের জন্য আয়োজিত অনুষ্ঠান ছিল। যেখানে এই ধরনের হামলা চালানো হয়েছে।
তিনি হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ও এফবিআই পরিচালককে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে এসেছিলেন বলেও জানান তিনি।
বার বার কেন তাকেই টার্গেট করা হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, "সাম্প্রতিক বছরগুলোতে তার ওপর দুটি হত্যাচেষ্টা হয়েছে, যদিও আজকের ঘটনার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখনো কিছু জানায়নি"।
মি. ট্রাম্প জানান, তিনি গুপ্তহত্যার ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন। এবং তার ধারণা হলো যারা সবচেয়ে প্রভাবশালী তারাই হত্যার লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের উদাহরণ টেনে বলেন, বড় ও প্রভাবশালী ব্যক্তিরাই সাধারণত এমন হামলার শিকার হন।
তিনি আরও বলেন, 'প্রভাবশালী লোকদেরই টার্গেট করা হয়'।
ডোনাল্ড ট্রাম্প যোগ করেন, "এটা বলতে আমার ভালো লাগছে না, কিন্তু আমি একভাবে এটা সম্মানের মতোই মনে করি।
তিনি বলেন, তার প্রশাসন দেশের জন্য অনেক কাজ করেছে, তাতে কিছু মানুষ সন্তুষ্ট নয়। খবর বিবিসি’র।