ইতালির ভেনিস সিটি করপোরেশন নির্বাচনে লড়ছেন বাংলাদেশী দুই প্রার্থী কামরুল ও ঋতু

আপলোড সময় : ৩০-০৪-২০২৬ , আপডেট সময় : ৩০-০৪-২০২৬ ১১:০৭:৪৫ অপরাহ্ন



// কবির আহমেদ// 


ভেনিস সিটি করপোরেশন নির্বাচনে এবছর ভেনিস বাংলাদেশ কমিউনিটি দেখে দুইজন বিশিষ্ট প্রার্থী নির্বাচন করছেন।

এর মধ্যে একজন সৈয়দ কামরুল ও অন্যজন ঋতু । কামরুল ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের একজন উপদেষ্টা।  কমিউনিটির এই প্রজন্মের মেয়ে
ঋতুও  সামাজিক কাজকর্ম ছাড়াও একজন ইতালি ভাষা বিশেষজ্ঞ। এছাড়াও ঋতু ভেনিস বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট জাতীয়তাবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব
আজিজ সাহেবের মেয়ে।

সৈয়দ কামরুল ও ঋতু ইতালির জনপ্রিয় বামপন্থী রাজনৈতিক দল পার্তিতো ডেমোক্রেটিকো (PD)-এর
পক্ষ থেকে নির্বাচন করছেন।

পরিচিত সভায় আগত অতিথিবৃন্দ/ছবি সংগৃহীত 

ইতালির ভেনিস থেকে আইঅন টিভির প্রতিনিধি তরুণ সাংবাদিক সজীব আল হোসাইন জানান,

ইতালির ঐতিহাসিক ও পর্যটন সমৃদ্ধ শহর ভেনিসে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে বামপন্থী রাজনৈতিক দল পার্তিতো ডেমোক্রেটিকো (PD)-এর মনোনীত প্রার্থীদের নিয়ে এক পরিচিতি
সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন দলীয় নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিরা।

অনুষ্ঠানে প্রার্থীদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, উন্নয়ন পরিকল্পনা এবং নাগরিক সেবার প্রতিশ্রুতি তুলে ধরা হয়।বক্তারা বলেন,ভেনিস শহরের টেকসই উন্নয়ন,পরিবেশ সংরক্ষণ,পর্যটন ব্যবস্থাপনা এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে PD প্রার্থীরা কাজ করতে বদ্ধপরিকর।

তারা একটি স্বচ্ছ, আধুনিক এবং জনগণের অংশগ্রহণমূলক প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় প্রার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পেয়ে অংশগ্রহণকারীরা
সন্তোষ প্রকাশ করেন এবং আগামী নির্বাচনে যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান।


আসন্ন এই নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে ভেনিসের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ ও আলোচনা
সৃষ্টি হয়েছে। ভেনিসের উন্নয়ন ও ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে এই নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এখন সেটিই দেখার অপেক্ষা।

 

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :