​ইসরায়েলি হামলায় গাজায় ২৮ জন নিহত

আপলোড সময় : ১৪-০১-২০২৫ ১২:০৩:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০১-২০২৫ ১২:০৩:৩৬ পূর্বাহ্ন

বিশ্ব ডেস্ক, নতুনদেশ.কম

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৮ জন নিহত এবং ৮৯ জন আহত হয়েছে। এ নিয়ে গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৫৫০ জনে।

সোমবার (১৩ জানুয়ারি) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৮৯ জন আহত হয়েছে। তবে অনেকে এখনো ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে আছে। কারণ, উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার ধ্বংসস্তুপের নীচে এখনো ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছে। গাজায় অবিলম্বে যুদ্ধ বিরতির দাবি জানিয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্বেও ইসরায়েল তাদের প্রাণঘাতি হামলা অব্যাহত রেখেছে।

এ ছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে ২০ লাখেরও বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন।

জাতিসংঘের হিসেব মতে, ইসরায়েলে বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া খাদ্য, বিশুদ্ধ পানি এবং জরুরি জীবন রক্ষাকারি ওষুধের মারাত্মক সঙ্কটের কারণে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। তাছাড়া, অবরুদ্ধ গাজার ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যে আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :