​বিনামূল্যের দুই ট্রাক বই বাজারে বিক্রি, আটক ২

আপলোড সময় : ২৩-০১-২০২৫ ০১:৫৯:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০১-২০২৫ ০১:৫৯:১১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলাবাজারে বিক্রি ও মজুতকারী চক্রের দুই সদস্য আটক করা হয়েছে। এসময় দুই ট্রাক বই জব্দ করা হয়।

বুধবার (২২ জানুয়ারি) রাজধানীতে অভিযান চালিয়ে তাদের আটক ও বই উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, এ বিষয়ে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :