​নোয়াখালীতে তারুণ্যের উৎসবে দৃষ্টিনন্দন ছবি আঁকলো অটিজম শিশুরা

আপলোড সময় : ০৬-০২-২০২৫ ০৭:১৬:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০২-২০২৫ ০৭:১৬:২৮ অপরাহ্ন

নোয়াখালীতে তারুণ্যের উৎসবে বিভিন্ন ধরণের দৃষ্টিনন্দন ছবি আঁকলেন বিশেষ চাহিদা সম্পন্ন (অটিজম) শিশুরা। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে জেলা অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ২৩ শিশু অংশগ্রহণ করে। বিজয়ীসহ অংশগ্রহণকারী সবাইকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. সাফায়েত হোসেন তালুকদার। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. সাফায়েত হোসেন তালুকদার।

অনুষ্ঠানে নোয়াখালীর অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের সহকারী পরিচালক (ডিজএ্যালিটি ও রিহ্যাবিলিটেশন) নাসির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবুল কাশেম ও মোহাম্মদ আব্দুর রহমান। 

ভবিষ্যতে জেলার অটিজম শিশুদের নিয়ে আরও অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেওয়া হয়।

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :