​আওয়ামী লীগের নির্বাচনের সুযোগ নেই : ইসি মাছউদ

আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০৬:৫৫:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০৭:২১:২৫ অপরাহ্ন

নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। কারণ সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে আর নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। সুতরাং নিবন্ধনের স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে দলটি নির্বাচন করতে পারবে না, নির্বাচনের কোনো সুযোগ নেই।’

সোমাবার (১৯ মে) দুপুরে রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রে ‘ভোটার তালিকা হালনাগাদ-২০২৫, পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার বলেন, ‘এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনো আসেনি।’ 

তিনি আরো বলেন, ‘নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়ার সময়ে নির্বাচন বাস্তবায়ন করতে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে।’

এই কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এ ছাড়া অতিথি হিসেবে বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের ৭০ জন নির্বাচন কর্মকর্তা, তথ্য সংগ্রহকারী কর্মকর্তা অংশ নেন।

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :