ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে- মির্জা ফখরুল

আপলোড সময় : ০৪-১০-২০২৫ , আপডেট সময় : ০৪-১০-২০২৫
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরে দলের নেতাকর্মীদের বার্তা দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বার্তা একটাই, আমাদের এখন গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করতে হবে।’

শুক্রবার (৩ অক্টোবর) রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান আমাদের যেভাবে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ মতো আমরা নির্বাচনের প্রস্তুতি নেব।’

যুক্তরাষ্ট্র সফর সফল হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি মনে করি আমাদের সফর সফল হয়েছে। বাংলাদেশের কথাগুলো বিশ্বের কাছে পৌঁছে গেছে।’ 

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :