হেফাজত ইসলাম পরামর্শক বা অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছে- এ্যানি

আপলোড সময় : ১১-১০-২০২৫ , আপডেট সময় : ১১-১০-২০২৫
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘হেফাজতে ইসলাম কথা বললেও রাজনৈতিক একটা কথা চলে আসে। হেফাজতের পক্ষে অনেকেই আছেন, নির্বাচন করতে চান, এই প্রশ্ন উঠেছে। উঠতে পারে, কারণ হেফাজতে ইসলাম তো কোনও রাজনৈতিক দল নয়। হেফাজতে ইসলামের ভেতরেই অনেকগুলো রাজনৈতিক দল আছে বিধায় তাদের পরামর্শ আমরা এই সমাজে গ্রহণ করি। হেফাজত ইসলাম সবার জন্য একটা পরামর্শক বা অভিভাবক হিসেবে ওনারা ওনাদের দায়িত্ব পালন করছে। সেই গাইডলাইন নিতে তো আমাদের আপনাদের কোনও আপত্তি নাই।’

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর হেফাজতে ইসলামের নতুন কমিটির পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শহরের সোনার বাংলা চাইনিজ রেস্তোরাঁয় হেফাজত ইসলামের ব্যানারে এ আয়োজন করা হয়।


তিনি আরও বলেন, ‘সম্প্রতি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটা বক্তব্য শুনেছেন, প্রত্যেকটা কথা মেপে বলেছেন, বিশ্লেষণ দিয়ে তুলে ধরেছেন, ইসলাম সম্পর্কে কী বলতে হবে, দেশ সম্পর্কে কী বলতে হবে, পার্শ্ববর্তী দেশ নিয়ে কী কথাগুলো বলতে হবে, সমাজ সম্পর্কে কী বলতে হবে, সবকিছু তিনি তুলে ধরেছেন। সর্বশেষ ওনার কথা সবার আগে বাংলাদেশ। এর মধ্যে নিহিত আছে গণতন্ত্র, সমাজ, মানবিকতা।’

হেফাজতে ইসলামের জেলা কমিটির উপদেষ্টা আবু তাহেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী। বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলামের জেলা কমিটির সভাপতি মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, সাধারণ সম্পাদক নুরুল আমিন কাসেমী, সাংগঠনিক সম্পাদক হাফেজ জহিরুল ইসলাম ও জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী প্রমুখ। 

সম্পাদকীয় :

Editor and Publisher-    Muhammad Nurul Islam

Executive Editor-  Kazi Habibur Rahman.  Managing Editor -  Eng. Mohammed Nazim Uddin
Head Office: Paris, State: Île-de-France
Dhaka office : House No-421 (1st Floor), Road No- 30, New DOHS, Mohakhali, Dhaka. Bangladesh.

Email: editor.eurobarta@gmail.com.

www.eurobarta.com সকল অধিকার সংরক্ষিত 

অফিস :